[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপুরে ভাবি ভাতিজা হত্যা মামলার প্রধান আসামী ইউসুফ আলী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ জুন, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের আলোচিত ভাবী ও ভাতিজা হত্যা মামলার প্রধান আসামী ইউসুফ আলীকে”(৪০)গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গত ৩০ মে রাতে পারিবারিক বিরোধের জেরে দেবর ইউসুফ আলীর বিরুদ্ধে তার ভাবি আমিনা (৩০) ও দুই বছরের ভাতিজা আসলামকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ ওঠে। এ ঘটনায় গুরুতর আহত হন তার বড় ভাই ও স্থানীয় ব্যবসায়ী আব্দুস ছালাম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছালামের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ইউসুফ আলী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বাড়ির ভেতর থেকে ছালামের স্ত্রী আমিনা ও ছেলে আসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, ছালামের ওপর হামলার আগেই আমিনা ও শিশু আসলামকে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউসুফ আলী পলাতক ছিলেন।

দৌলতপুর থানা পুলিশ হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতদের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে প্রধান আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, ‘এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে আলোচিত এ হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে নিহতদের স্বজনরা দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।