[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় পরকীয়া ও অনৈতিক কাজের অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবক হাতেনাতে আটক

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ জুন, ২০২৬
পাবনার আটঘরিয়া পৌর সদরের বাঁশ হাটা সংলগ্ন একটি দোতলা ভবনে অনৈতিক কাজের অভিযোগে এক প্রবাসীর স্ত্রী ও এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (৩জুন)  ভোররাতে আটঘরিয়া বাজারের উত্তর পার্শ্বের ওই বাড়িতে এই ঘটনা ঘটে।
​আটককৃতরা হলেন— ওই বাড়ির মালিক ও সিঙ্গাপুর প্রবাসী মোঃ বকুল হোসেনের স্ত্রী মোছাঃ শারমিন খাতুন (৩০) এবং পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়ন থেকে আসা রাজমিস্ত্রী মোতাই ওরফে আবু বক্কর (৩২)।
​এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির মালিক দীর্ঘদিন প্রবাসে থাকার সুবাদে বিভিন্ন সময়ে ওই বাড়িতে অপরিচিত লোকজনের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল।
ঘটনার দিন রাতে রাজমিস্ত্রী আবু বক্কর  ওই বাড়িতে প্রবেশ করলে স্থানীয় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরবর্তীতে এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
​থানা সূত্রে জানা গেছে, আটকের পর প্রবাসীর স্ত্রীর পরিবারের সদস্যরা এবং স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তি বিষয়টি সামাজিকভাবে ধামাচাপা দিতে থানায় বসে দফায় দফায় সালিশ-মীমাংসার চেষ্টা চালান।
পরে প্রবাসীর স্ত্রী শারমিন খাতুনকে তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়এবং রাজমিস্ত্রি মোতাই ওরফে আবু বক্করকে জেল হাজতে প্রেরণ করা হয়।
​এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা প্রবাসীর অনুপস্থিতিতে এমন অনৈতিক কর্মকাণ্ডের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।