[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে দুই যুবকের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে ছুরিকাঘাত!

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ জুন, ২০২৬
নওগাঁর রাণীনগরে দুই যুবকের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল খালেক মন্ডল (৩৮) নামে মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গী সাহাবুল হোসেন (৩৩)।
আহত আব্দুল খালেক মন্ডল উপজেলার খাগড়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে ও সাহাবুল একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে। রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের খলিশাকুড়ি মোড় নামক ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত সাহাবুল হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার রাতে আব্দুল খালেক মন্ডলের মোটরসাইকেল যোগে খালেক ও সাহাবুল একসাথে উপজেলার রাতোয়াল গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যান। সেখান থেকে রাত আনুমানিক ১২টার দিকে বাড়ি ফেরার সময় রাণীনগর-আবাদপুকুর মহাসড়কের খলিশাকুড়ির মোড় এলাকায় ব্রিজের নিকট পৌঁছলে প্রসাব করার জন্য মোটরসাইকেলের গতি কমানোর সাথে সাথে দুর্বৃত্তরা তাদের গাড়ির সামনে আসে। এ সময় খালেক ও সাহাবুলের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে পকেট থেকে প্রায় ১১ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এরপর মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ধস্তা-ধস্তির একপর্যায়ে খালেকের পেটে দুর্বৃত্তরা একাধিকবার ছুরিকাঘাত করে। এ সময় খালেককে রক্ষা করতে গিয়ে সাহাবুলও হাতে ছুরিকাঘাাতের শিকার হন এবং তাকে মারধর করা হয়। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খালেকের পেটের কিছুটা নাড়ি-ভুরি বের হয়ে যায়।
এ সময় সড়ক দিয়ে একটি গাড়ি আসলে গাড়ির আলো দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় খালেককে উদ্ধার করে কোন রকমে মোটরসাইকেল তুলে নিয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সাহাবুল হোসেন আরও জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে ৬ থেকে ৭ জন ছিল। আমার কাছে থাকা ১১হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। কিন্তু খালেক মন্ডলের জ্ঞান না ফেরায় তার কাছ থেকে কোন টাকা নিয়েছে কিনা জানা যায়নি। এছাড়া আদৌ তারা ছিনতাইকারী ছিল নাকি পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা করেছে তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না।
এ ব্যাপারে রাণীনগর থানার এসআই জুলফিকার বলেন, আহতরা চিকিৎসাধীন থাকায় থানায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনাটি সুষ্ঠুভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।