[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নওগাঁয় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করে। বিষয়টি রোববার (৩১মে) রাত ১১ টার দিকে জানা যায়।

এর আগে এদিন দুপুরে জেলা ছাত্রলীগ নেতা বাপ্পি হাসান তৌহিদের নেতৃত্বে বাইপাস সড়কের তুলশী গঙ্গা ব্রিজ এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।

জানা যায়, রোববার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। নওগাঁ জেলা ছাত্রলীগের নির্দেশনায় ছাত্রলীগ নেতা বাপ্পি হাসান তৌহিদের নেতৃত্বে ২০-৩০ জন নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলের কয়েক সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সেখানে সাদা পাঞ্জাবি পরিহিত এক যুবক সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় বাংলাসহ বিভিন্ন শ্লোগান দিচ্ছে।

আর তাদের হাতে ছিল বড় ব্যানার। ব্যানারে লেখা আছে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

জানতে চাইলে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, তাদের মিছিলের বিষয়ে আমার জানা নেই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।