[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঈশ্বরদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ জুন, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে জেলা বিএনপির আহ্বায়ক ও  বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, “কোনো মাস্তান, সন্ত্রাসীর কাছে জীবনে মাথা নত করিনি, জীবনে মাথা নত করবো না। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তানদের ভোটের জন্য যেমন কাঠগড়ায় গিয়ে পায়ে ধরিনি, অনুনয়-বিনয় করিনি। ওই আওয়ামী সন্ত্রাসীরা যারা আমার লোকজনদের আহত করেছে, হত্যা করেছে, আমার দলের লোকজনদের গুম করেছে, তাদের কাছেও আমরা হাতে-পায়ে ধরে যোগাযোগ করে বলিনি যে আমাদের ভোট দেন, আপনাদের কীভাবে সুরক্ষা দেব। এই কাজগুলো করিনি, ইনশাআল্লাহ করবও না। জনগণের সঙ্গে আছি, জনগণকে নিয়ে সুন্দর ঈশ্বরদী গড়বো, ইনশাল্লাহ। নির্বাচিত না-ও হতে পারি, তবে ঈশ্বরদীর সকল উন্নয়নে তারেক রহমানের হাত ধরে আমি অংশগ্রহণ করব। রবিবার (৩১ মে) বিকাল ৫টার সময় পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশাসনকে উদ্দেশ্য করে হাবিবুর রহমান হাবিব বলেন, “কোনো সন্ত্রাসী, কোনো বহিষ্কৃত নেতার কথামতো আপনারা তাদের পাহারা দেবেন না। সরকারি অস্ত্র, সরকারি পুলিশ তাদের পাহারা দিতে পারে না। অনেকে এখন দেখছি দলে দলে দৌড়ে চলে যাচ্ছে তাদের কাছে। ধানের শীষের নির্বাচন করেছে, বিএনপির কমিটিতে আছে, বিএনপি আছে; সেগুলো বাদ দিয়ে সন্ত্রাসীদের কাছে যাচ্ছেন। তিনি আরো বলেন, “যা যা করা লাগে আমি তাই তাই করবো। প্রয়োজন পড়লে লোকোসেডের ওই মাদকের আড্ডা আমি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেব। আর একজন নিরীহ মানুষের ওপর যদি আঘাত আসে, কারও কাছ থেকে চাঁদাবাজি করা হয়, তাহলে আমাদের নেতাকর্মীদের বলবেন। আমরা ওই সন্ত্রাস ও চাঁদাবাজি চিরদিনের জন্য বন্ধ করে দেব। ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুল রহমান বাবলুর সভাপতিত্বে ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম শামসুল, সাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সন্টু সরদার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পালশ, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জু রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক‌ মোঃ ইমরুল কায়েস সুমনসহ আরও অনেকে।

‎আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, মোনাজাত ও  তবারক বিতরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।