[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

হান্ডিয়ালে এম এ সামাদ টেকনিক্যাল এন্ড বি এম কলেজের রজত জয়ন্তী উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ মে, ২০২৬

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম এ সামাদ টেকনিক্যাল এন্ড বি এম কলেজের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১০টায় কলেজের নবনির্মিত একাডেমিক ভবনে অধ্যক্ষ রেজাউল করিম হেলালের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম হেলালের সভাপতিত্বে এবং কম্পিউটার প্রদর্শক খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ছহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজনৈতিক ব্যক্তিত্ব আলমগীর হোসেন, কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক পলি রানি পাল, প্রভাষক রাসেল আহমেদ, প্রভাষক মো. মজনুর রহমান ও প্রভাষক মো. আব্দুল মমিন প্রমুখ।

প্রস্তুতিমূলক সভায় কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বিগত ২৫ বছর ধরে এম এ সামাদ টেকনিক্যাল এন্ড বি এম কলেজ এ অঞ্চলে কারিগরি ও ব্যবসায়িক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রতিষ্ঠানের গৌরবময় এই পথচলার ২৫ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতে একটি বর্ণাঢ্য ও প্রাণবন্ত রজত জয়ন্তী উৎসব আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভায় রজত জয়ন্তী উৎসবের সম্ভাব্য তারিখ নির্ধারণ, প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম, স্মরণিকা প্রকাশ এবং বিভিন্ন উপকমিটি গঠনসহ অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শেষে কলেজ কর্তৃপক্ষ রজত জয়ন্তী উৎসব সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।