[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

শহীদ জিয়ার কর্ম ও আদর্শ জাতির জন্য প্রেরণার উৎস: ডা. মুন্সী মোজাম্মেল হক

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ মে, ২০২৬
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশে একমাত্র সরকারি হোমিও মেডিকেল ডিগ্রি কলেজ ও হাসপাতালসহ সরকারি হোমিওপ্যাথি প্রকল্প অনুমোদনকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশের সভাপতি প্রিন্সিপাল (এক্স) ডা. মুন্সী মোজাম্মেল হক।
শনিবার (৩০ মে) এক বিবৃতিতে তিনি বলেন, “শহীদ জিয়ার কর্ম ও আদর্শ আজও জাতির জন্য প্রেরণার উৎস। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়নের পাশাপাশি হোমিওপ্যাথি শিক্ষার প্রসার ও বিকাশে তাঁর অবদান হোমিও চিকিৎসক সমাজ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।”
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ একজন রাষ্ট্রনায়ক ছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
বিবৃতির শেষে ডা. মুন্সী মোজাম্মেল হক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।