[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘কৃষক ঈদ আনন্দমেলা’

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ মে, ২০২৬
পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নে কৃষকদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কৃষক ঈদ আনন্দমেলা।
গতকাল শনিবার (৩০ মে ২০২৬) গুনাইগাছা খেলার মাঠে দিনব্যাপী এই আনন্দমেলার আয়োজন করে গুনাইগাছা কৃষক ক্লাব। অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন এস এ মারুফ।
সকাল থেকেই মাঠে জমে উঠে উৎসব। কৃষক-কৃষাণী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে নানা ধরনের গ্রাম্য খেলাধুলা অনুষ্ঠিত হয়। শতশত দর্শক ও আমন্ত্রিত অতিথিরা খেলা উপভোগ করে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তোলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মাওলা, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ জোয়ারদারসহ অন্যান্যরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন গুনাইগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন প্রামানিক।
বক্তারা বলেন, “কৃষকদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আগামী বছর এই আয়োজনকে আরও বৃহত্তর পরিসরে করার চেষ্টা করা হবে।”
এ ধরনের আয়োজন গ্রামীণ জীবনে উৎসবের আমেজ ছড়িয়ে দেয় এবং কৃষক সমাজের মাঝে ঐক্য ও আনন্দের বন্ধনকে আরও সুদৃঢ় করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।