[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

স্মৃতিচারণা-আড্ডায় হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ মে, ২০২৬

ঈদের ছুটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল ১১ টায় এ অনুষ্ঠানটি করা শুরু হয়। এতে এসএসসি ৪৯ তম ব্যাচের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। কুরআন তেলওয়াত ও গিতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সূচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মুশফিকুর রহমান ও মতিউর রহমান। পরে রিইউনিয়নের সভাপতি নুরে আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক মামুন খন্দকার। পরে বিশেষ অতিথির বক্তব্য দেন, হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা মো. হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষীকা, সেলিনা পারভীন, নাজমা খাতুন সহ আরও অনেকে।   তারা বলেন, সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের প্রত্যাশা, একটি বাসযোগ্য, সুস্থ, সুন্দর পৃথিবী গড়ে তুলতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবং এ ধরণের সংস্কতি ধারণ ও লালন করে সামনে আরও এগিয়ে যাবে বলে মনে করেন তারা।  পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে উৎসবে মেতে ওঠেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো কাছে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন তারা। যেন স্কুল জীবনের সেই পুরোনো স্মৃতিতে আবার ফিরে এসেছেন তারা। এসময় মুঠোফোনের সেলফি, আড্ডা ও স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হওয়া এ স্কুলের এখন বয়স প্রায় ৬৬ বছর। পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় স্কুল অডিটোরিয়াম। অনুষ্ঠানটি ঘিরে আলোচনা সভা, স্মৃতিচারণা, খেলাধুলা, র্যাফল ড্র, ও প্রাক্তন শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এর আগে প্রাক্তন শিক্ষার্থী শ্রীরুপের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও তার স্মরণে তার বাবার হাতে ফ্রেমে বাঁধানো ছবি তুলে দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।