[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঈদের ফেরার পথে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবক আহত, পরিচয় সনাক্তে সহায়তা চায় হাসপাতাল

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ মে, ২০২৬
ঈদ উপলক্ষে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে গাছের ডালে ধাক্কা খেয়ে অজ্ঞাত এক যুবক রেললাইনের পাশে পড়ে গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর একটার দিকে পাবনার চাটমোহর উপজেলার গফুরাবাদ রেল স্টেশন এলাকায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এখনও আহত যুবকের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তাই দ্রুত পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
গফুরাবাদ এলাকার রিপন হোসেন জানান, বেলা একটার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে অজ্ঞাত যুবকটি পড়ে গেলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ব্যক্তির পরিচয় জানা থাকলে বা তাকে চিনতে পারলে অবিলম্বে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।