[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে যুবককে কুপিয়ে জখম; থানায় মামলা দায়ের

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মে, ২০২৬
নওগাঁর রাণীনগরে মো. উজ্জল মন্ডল (৪৫) নামে এক যুবককে হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই মাসুম মন্ডলের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি- মাসুম মন্ডল ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে উজ্জলকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।
শনিবার রাত ৮টার দিকে উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রামে এই ঘটনাটি ঘটে। হামলার শিকার উজ্জল গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উজ্জল উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রামের মৃত মালেক মন্ডলের ছেলে। আর অভিযুক্ত মাসুম মন্ডল (৩৫) একই গ্রামের মৃত মনছের মন্ডলের ছেলে।

এ ঘটনায় রাতেই উজ্জলের মা বাদি হয়ে মাসুম মন্ডলকে প্রধান আসামি করে দুইজনের নাম উল্লেখ করে রাণীনগর মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উজ্জল মন্ডল ও মাসুম মন্ডল তারা চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে তাদের দু’জনের মধ্যে পারিবারিক বিরোধ (কলহ) চলে আসছে। শনিবার রাতে উজ্জল পেট্রোল পাম্পে চাকরির ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। পথে রাত ৮টার দিকে বাড়ির পাশে রাস্তায় পৌঁছালে মাসুম মন্ডল পথরোধ করে উজ্জলের উপর হামলা চালিয়ে হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় স্থানীয় লোকজন উজ্জলকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাণীনগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

উজ্জলের মা মোছা. জুলেখার দাবি- হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে উজ্জলকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়। উজ্জলের বাম হাত, পিঠে ও গালে কোপ দেওয়া হয়েছে। উজ্জল গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। দ্রুত মামলার আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।

অভিযুক্ত মাসুম মন্ডলের মুঠোফোন বন্ধ এবং তিনি পলাতক থাকায় অভিযোগের বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।