[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

মানিকগঞ্জে যাত্রীবাহী বাস ও গ্যাসবাহী লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মে, ২০২৬
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় যাত্রীবাহী বাস ও বিপরীতগামী গ্যাসবাহী লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও যাত্রীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে। সোমবার (২৫ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।ঈদে ঘরমুখো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মুলজান এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাসবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই লরিটির গ্যাস ট্যাংকিতে লিকেজ দেখা দিলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে সড়কের ওপর আগুন ধরে, পরে তা দ্রুত বাসে লেগে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন বাসের পুরো অংশে ছড়িয়ে পড়ে এবং চারদিকে গ্যাস ছড়িয়ে আতঙ্কের সৃষ্টি হয়।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাসের যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। এতে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হলেও যাত্রীদের সঙ্গে থাকা কিছু মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে। আগুনের তীব্রতায় যাত্রীবাহী বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক জানান, সংঘর্ষের পর প্রথমে সড়কের ওপর আগুন ধরে এবং পরে তা বাসে ছড়িয়ে পড়ে। খুব অল্প সময়ের মধ্যেই পুরো বাসটি আগুনে পুড়ে যায়। যাত্রীরা দ্রুত নেমে যেতে পারলেও তাদের কিছু মালামাল আগুনে নষ্ট হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দুপুর পৌনে ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।