[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভাঙ্গুড়ায় মাদ্রাসা গেট ও ঈদগাহ মাঠের বাউন্ডারি নির্মাণকাজের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মে, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় মাদ্রাসার প্রবেশদ্বার (গেট) ও ঈদগাহ মাঠের বাউন্ডারি নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ মে) সকালে ভাঙ্গুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শারুটিয়া গ্রামের জামিউল উলুম আবাসিক দ্বীনি মাদ্রাসার প্রবেশদ্বার নির্মাণ এবং বড় বিশাকোল ঈদগাহ মাঠের উন্নয়ন ও বাউন্ডারি নির্মাণকাজের উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার।

সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে পৃথকভাবে দুটি উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার, জামিউল উলুম আবাসিক দ্বীনি মাদ্রাসার সভাপতি একেএম হানিফ বাবলু, পৌর যুব জামায়াতের সভাপতি সুলতান আহমেদ, সেক্রেটারি আবুল কাশেম, পৌর ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ও সেক্রেটারিসহ ভাঙ্গুড়া উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদগাহ মাঠের বাউন্ডারি নির্মাণ সম্পন্ন হলে মাঠটি আরও সৌন্দর্যবর্ধন হবে এবং ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ব্যবহার উপযোগী পরিবেশ সৃষ্টি হবে। এছাড়া শারুটিয়া জামিউল উলুম আবাসিক দ্বীনি মাদ্রাসার নতুন প্রবেশদ্বার নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানটির সৌন্দর্য বৃদ্ধি পাবে।

এলাকাবাসী উন্নয়নমূলক এ দুটি কাজের উদ্বোধন করায় সংসদ সদস্য মো. আলী আজগারের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।