[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পার-ভাঙ্গুড়া ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মে, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে আয়-ব্যয়ের পরিকল্পনা তুলে ধরতে এ বাজেট উপস্থাপন করা হয়। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. হেদায়েতুল হক। সভায় প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের আগামী অর্থবছরের জন্য ২ কোটি ৯৭ লাখ ৬৪ হাজার ৩৭৬ টাকার বাজেট ঘোষণা করেন।

বাজেট উপস্থাপন অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন খাতে সম্ভাব্য আয়-ব্যয়ের বিস্তারিত তুলে ধরা হয়। এছাড়া জনগণের মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, উন্মুক্ত বাজেট জনগণের অংশগ্রহণমূলক স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে সরাসরি অবগত হওয়ার সুযোগ পান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।