[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

টাঙ্গাইলে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মে, ২০২৬
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে  স্কুলছাত্র তিন বন্ধুর মৃত্যু হয়েছে| রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে বাসাইল-টাঙ্গাইল সড়কের উপজেলার বাংড়া কালিমন্দির এলাকায় এ ঘটনা ঘটে|
নিহতরা হলেন- উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) ও সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)| তারা মোটরসাইকেল আরোহী ছিল|
পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলছাত্র তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে বাসাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিল| মোটরসাইকেলটি বাংড়া কালিমন্দির এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়| এসময় ঘটনাস্থলেই তাকবির মিয়া নামের একজনের মৃত্যু হয়| গুরুতর আহতাবস্থায় মোটরসাইলে আরোহী লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়| সেখানে লিমনের মৃত্যু হয়| আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সায়মনের মৃত্যু হয়|
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে| এদের মধ্যে একজন ঘটনাস্থলে ও বাকি দুইজনের মধ্যে একজন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং অপরজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়| আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।