[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে এনসিপির ৩৩ সদস্যের কমিটি ঘোষণা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মে, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাটমোহর উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৩৩ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় বৃহস্পতিবার (২২ মে) রাতে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবনা জেলা শাখার আহ্বায়ক, সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
ঘোষিত কমিটিতে খন্দকার মোক্তার হোসেনকে আহ্বায়ক এবং মোঃ খাইরুল ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এনসিপি পাবনা জেলা শাখার আহ্বায়ক খন্দকার আক্তার হোসেন লেবু নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, “চাটমোহর উপজেলা কমিটি গঠনের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আমরা আশাবাদী। তরুণ ও যোগ্য নেতৃত্বের সমন্বয়ে গঠিত এ কমিটি জনগণের অধিকার আদায় এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করি, নতুন নেতৃত্ব দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করবে।”
দলীয় নেতাকর্মীরা জানান, নবগঠিত এ কমিটির মাধ্যমে চাটমোহর উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে তারা আগামী দিনে দলীয় কার্যক্রম সফলভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।