[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দেশজুড়ে বিভিন্ন ‌মাজারগুলোতে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ মে, ২০২৬

ঢাকার মিরপুরে সুলতানুল আউলিয়া শাহ সুফি হযরত শাহ আলী বাগদাদী (র:)’র মাজারে রাত্রিবেলায় ‌ঘুমন্ত পাগল ফকির আশেকান জাকেরান ভক্তবৃন্দের উপর তথাকথিত তৌহিদী জনতা নামক সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০ টার দিকে দরবার ও মাজার সংরক্ষণ কমিটি এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দরবার ও মাজার সংরক্ষণ কমিটির প্রধান উপদেষ্টা, জংশন ডিডিপি গুরু আশ্রমের চেয়ারম্যান ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা। দরবার ও মাজার সংরক্ষণ কমিটির আহবায়ক হযরত কালাচাঁদ ফকির আওলিয়া মাজারের প্রধান খাদেম মোঃ রেজাউল করিম চিশতি’র সভাপতিত্বে ও সদস্য সচিব আইনুল হক হরিণ মেম্বারের সঞ্চালনায় এই মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন, কালাচাঁদ ফকির মাজারের সাধারণ সম্পাদক, সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, দরবার ও মাজার সংরক্ষণ কমিটির নির্বাহী সদস্য কমল মন্ডল, ডাঃ আব্দুর রহমান ইউনুস, পাগল রিপন চিশতি, সিদ্দিক হোসেন, তানভীর আহমেদ রুমন, এনামুল হক জসিম শেখ, শাহ সূফী হাফিজুর রহমান হাফিজ মওলাপুরী, মোঃ মোখলেসুর রহমান চিশতি, রাগিব আহসান রিজভী প্রমুখ। বক্তারা বলেন, ঢাকার মিরপুরে সুলতানুল আউলিয়া শাহ সুফি হযরত শাহ আলী বাগদাদী (র:)’র মাজারে ঘুমন্ত পাগল ফকির আশেকান জাকেরান ভক্তবৃন্দের উপর তথাকথিত তৌহিদী জনতা নামক সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা ও ভাঙচুর করেছে। ওরা ইসলামের কথা বলে এদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। পথসভায় হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী এবং আর যাতে দেশের কোথাও কোন দরবার ও মাজারে তৌহিদি জনতা নামক সন্ত্রাসীদের হামলার শিকার হতে না হয় সে জন্য প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।