[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি (পিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগ 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ মে, ২০২৬

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে চাকরি পাইয়ে দেওয়া, বদলি করিয়ে দেওয়া ও বিভিন্ন তদবিরের নামে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা থেকে আব্দুল্লাহ আল মামুন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন মিয়ার বাড়ি দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ওয়াইল গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস-১ বা ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। সরকারি চাকরিতে নিয়োগ, বদলি এবং নানা ধরনের তদবির করে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে বৃহস্পতিবার রাতে দৌলতপুর উপজেলার নিজ বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, অভিযুক্ত ব্যক্তি উচ্চপর্যায়ের প্রভাবশালী পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করছিলেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রতারণার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের স্বপ্ন ও বিশ্বাস নিয়ে প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের প্রতারণার শিকার না হন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।