[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রামিসা হত্যাকাণ্ডের প্রকাশ্যে বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে ইসলামী যুব আন্দোলন কুতুবপুর ইউনিয়নের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ মে, ২০২৬

রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদ, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ২২শে মে রোজ শুক্রবার দুপুর ১২ টায় চিতাশাল মোড়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সংগঠনের সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ ওমর ফারুক এর সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সামাজিক ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলোয়ার হোসেন সাকি।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির।আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ডা.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান। বক্তারা রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি দেলোয়ার হোসেন সাকি বলেন, “রামিসা হত্যাকাণ্ড একটি নির্মম ও ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় এড়িয়ে যাওয়া যায় না। এ প্রেক্ষাপটে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।”তিনি আরও বলেন, “সমাজে অপরাধ, হত্যা ও নৈতিক অবক্ষয় রোধে ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা প্রয়োজন। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশে শরীয়াহভিত্তিক ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।”

বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। তাই রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে নিহত রামিসার আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোনাজাতের মধ্যে দিয়ে মানববন্ধনের সমাপ্তি হয়।মানববন্ধনে আরো বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের সভাপতি হাজী মোহাম্মদ ওয়াসিম উদ্দিন সহ আরো অনেকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।