[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপি সভাপতির বহিষ্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ মে, ২০২৬
ঝালকাঠির ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াছুল আমীন জামাল সিকদার এর বহিষ্কার এর
দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বৃহস্পতিবার বিকেলে গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের জেলা সভাপতি মোঃ তকদীর হোসেন, জেলা মৎস্য বিষয়ক গোলাম মোস্তফা, কৃষক দলনেতা হানিফ হাওলাদার, ১নং গাবারামচন্দ্রপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন মুন্সী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মোঃ সুমন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গোলাম মোস্তফাকে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা আরো বলেন ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াছুল আমীন জামাল সিকদারকে দল থেকে বহিষ্কার করতে হবে। অন্যরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কোনো নেতাকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।