[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় পশুর হাটে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ মে, ২০২৬
পাবনার আটঘরিয়া পশুর হাটে সরকারি নিয়ম উপেক্ষা করে পশুর হাটে সরকার নির্ধারিত নিয়মনীতির তোয়াক্কা না করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা (হাসিল) আদায়ের অভিযোগ উঠেছে।
ক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী এই হাটে প্রতিটি ছোট ছাগল ক্রয়ের খাজনা ২৮০ টাকা, বড় ছাগল ৩০০ টাকা এবং গরু ক্রয়ের খাজনা ৬৭০ টাকা।
কিন্তু বাস্তবে হাটের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ইজারাদার পক্ষ সরকারি এই তালিকা অমান্য করে প্রতিটি ছাগলের জন্য ৫০০ টাকা এবং প্রতিটি গরুর জন্য ৮০০ টাকা করে খাজনা আদায় করছে।
এ বিষয়ে জানতে হাটের ইজারাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মুখোমুখি হওয়া হলে তারা ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি।
সরকারি নির্দেশ অমান্য করে সাধারণ মানুষকে এভাবে হয়রানি করার বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।