[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

যুবদলের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম ওবায়দুল্লাহ’র মায়ের ইন্তেকাল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক এস এম ওবায়দুল্লাহ’র মাতা মোছা. আনোয়ারা বেগম বুধবার ভোর ৫ টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চরতারাপুর গ্রামের মন্তাজ আলী সরদারের স্ত্রী মোছা. আনোয়ারা বেগম ৪ ছেলে, ৭ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর আরিফপুর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। এলাকাবাসি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। জানাযা শেষে আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমার মুত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি, পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু, জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি প্রফেসর মো. জাকির হোসেন, দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদ, গ্রীন টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, পথ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চুসহ আরও অনেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।