[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে এলাসিন সেতুর টোল বন্ধের দাবিতে প্রতীকী অনশন পালিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
টাঙ্গাইলের নাগরপুরে এলাসিন সেতুর (শামসুল হক সেতু) টোল আদায় বন্ধের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) সকাল ১১টা থেকে নাগরপুর উপজেলা মোড়ে মানবাধিকার কর্মী ব্যারিস্টার হাসনাত জামিলের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।
বক্তারা বলেন, শামসুল হক সেতু- এলাসিন সেতুতে দীর্ঘদিন ধরে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের অতিরিক্ত আর্থিক চাপ বহন করতে হচ্ছে। দ্রুত টোল আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা পর্যন্ত আন্দোলন ও প্রতীকী অনশন কর্মসূচি চলমান থাকবে- ইনশাআল্লাহ।
এসময় মানবাধিকার কর্মী ব্যারিস্টার হাসনাত জামিল, ব্যারিস্টার আমির হোসাইন মিল্টন, সাংবাদিক ডা. এম. এ. মান্নান, সাবেক ছাত্রনেতা আব্দুর রশিদ হারুন, সাবেক ছাত্রনেতা আবু বকর সিদ্দিক, ছাত্রনেতা মো. তোফায়েল আহমেদসহ নাগরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক প্রতীকী অনশনে অংশগ্রহণ করেন এবং যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।