[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীতে ভূমিসেবা মেলা শুরু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ ” প্রতিপাদ্যের আলোকে পঞ্চগড়ের আটোয়ারীতে তিন দিনব্যাপি ভূমিসেবা মেলা শুরু হয়েছে। দেশের জনগণের দোরগড়ায় সহজ,স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে সারাদেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে একযোগে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার (১৯ মে) সকালে বর্ণাঢ্য র‌্যালি , জনসচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতার মধ্যদিয়ে এ মেলা শুরু করা হয়। ভূমিসেবা গ্রহণকারী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীদের অংশ গ্রহণে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা ভূমি অফিস চত্বরে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অ: দা:) রিপামনি দেবী। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়র রহমান, উপজেলা ভূমি অফিসের কানুন গো মোঃ আব্দুল গনি, ভূমি অফিসের নাজির মোঃ মোতালেব হোসেন, তহশিলদার মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি)(অ.দা.) রিপামনি দেবী বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থাপনা সেবা জনগণের দোরগড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য সহজে গ্রহণের সুযোগ পাচ্ছেন। ভূমিসেবা মেলার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সেবার সহজলভ্যতা নিশ্চিত, স্বচ্ছতা ও রাজস্ব আদায় বৃদ্ধি এবং বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে ।
বক্তারা বলেন,অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা,দালালচক্র,দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে গ্রামীণ মানুষ সবচেয়ে বেশী ভোগান্তির শিকার হতেন। বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তনে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে। আলোচনা শেষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিসেবা সম্পর্কিত তাৎক্ষনিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি জানান, ২১ মে বৃহস্পতিবার ভূমিসেবা মেলার আনুষ্ঠানিকতা শেষ হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।