[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জ সদর উপজেলায় উত্তম কৃষিচর্চা নিশ্চিত করতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মে, ২০২৬
মঙ্গলবার ১৯ মে ২০২৬ সিরাজগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে   কৃষি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে  ও  উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে ‘পার্টনার কংগ্রেস’  কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে।
 সিরাজগঞ্জ  সদর উপজেলা অডিটোরিয়াম    হলরুমে প্রান্তিক  কৃষক/ কৃষাণী  পেশাজীবীদের অংশগ্রহনে দিনব্যাপী এ পার্টনার  কংগ্রেস  কর্মশালা অনুষ্ঠিত হয়।  সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর  উপ-পরিচালক কৃষিবিদ এ,কে,এম, মনজুরে মাওলা এর সভাপতিত্বে,    প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মো: আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো : মামুন খান, বগুড়া অঞ্চলের সাবেক অতিরিক্ত  পরিচালক কৃষিবিদ আরশেদ আলী, সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান,প্রাণিসম্পদ অফিসার  ডা: আমির হামজা এবং সদর উপজেলায় কর্মরত সকল দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ এস এম নাসিম হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ মোঃ সাঈদী হোসেন। এ সময়  সিরাজগঞ্জ সদর উপজেলার আমন্ত্রিত কৃষক/ কৃষাণীগণ উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  সিরাজগঞ্জ সদর উপজেলা  কৃষি অফিস কার্যালয়ের সৌজন্যে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ এ,কে,এম,মনজুরে মাওলা   বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে পাঁচ বছরে দেশের তিনলাখ হেক্টর আবাদী জমি কে উত্তম কৃষি চর্চার আওতায় আনা হবে।
তিনি  আরও  জানান, এ প্রকল্পের আওতায় দুইলাখ হেক্টর ধানের জমিতে নতুন জাতের সংস্থাপন, দুইলাখ হেক্টর জমিতে ধান ছাড়াও  অন্যান্য দানাদার শস্যের আওতায় নিয়ে আসা হবে ।  দেশের দুই কোটি ৮৭ লাখ কৃষক কে স্মার্ট কৃষি কার্ড প্রদান করা, উৎপাদিত কৃষি পণ্যের সররবাহ ব্যবস্থার উন্নয়ন, মাটি, পানি, বায়ু সহ শস্যের স্বাভাবিক স্বাস্থ্য সুরক্ষায় ছয়টি ল্যাব স্থাপন এবং ডাটাবেজ তৈরী করা হবে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রানসফর্মেশন ফর নিউট্রিশন  এন্টার প্রেনরশিপ  এন্ড রেজিলিয়েন্স  ইন বাংলাদেশ (পার্টনার) এর উদ্দেশ্য হচ্ছে,  প্রান্তিক নারী ও তরুণ কৃষি উদ্যোক্তাদের উদ্যোগ সমূহকে বিকশিত করা, প্রশিক্ষণ দেওয়া, নির্দিষ্ট কৃষি পণ্যের ভ্যালু চেইন কার্যক্রম জোরদারকরণ। ন্যূনতম পাঁচটি পণ্যের প্রমোশনাল কাঠামো তৈরির কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং উৎপাদিত ফল ও সবজির জন্য উত্তম কৃষি চর্চা (গ্যাপ) এর ধাপসমূহ প্রণয়ন ও বাস্তবায়ন  এবং আধুনিক সেচ প্রযুক্তি সম্প্রসারণ করা। সবশেষে প্রধান অতিথি ও   আমন্ত্রিত অতিথি বৃন্দ  ফলমূল সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করনের  ডিসপ্লে কৃত স্টল পরিদর্শন করেন এবং এর  ভূয়সী প্রশংসা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।