[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ফরিদপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মে, ২০২৬

ফরিদপুর ব্র্যাক ডেইরির উদ্যোগে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ক  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের ভাঙ্গুড়া এলাকার এরিয়া ম্যানেজার আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং একাউন্টস অফিসার মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো. নুরুজ্জামান,ভ্যাটেরিনারি সার্জন ডা: আলহাজ উদ্দিন,ওসি মো. ফয়েজ উদ্দিন,ব্র্যাকের ভ্যাটেরিনারি সার্জন ডা: কবিরুর ইসলাম,প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ প্রমুখ। প্রশিক্ষণে ফরিদপুর,ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলার শতাধিক দুগ্ধ খামারি অংশ গ্রহন করেন। পরে তাদের মাঝে নিরাপদ  দুগ্ধ সংরক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।