[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চৌহালীতে ভূমি সেবা মেলার উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মে, ২০২৬
জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  তিনদিন ব্যাপী  ভূমি সেবা মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুন্নাফ খান, সমাজসেবা কর্মকর্তা মো. মামুনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. রিয়াজ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হেকমত আলী, নায়েব সেলিম, তামান্না হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও দ্রুত ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা পাচ্ছেন। এতে হয়রানি কমার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, ৩দিন ব্যাপী চলা এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান করা হবে। পাশাপাশি আগত সেবাগ্রহীতাদের ভূমি বিষয়ক বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।