[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে গবাদিপশুর জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ শুরু

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মে, ২০২৬
পাবনা চাটমোহর উপজেলায় কুকুর ও শিয়ালের কামড়ে গবাদিপশুর মধ্যে জলাতঙ্ক (র‍্যাবিস) রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
উপজেলা পরিষদের পক্ষ থেকে গবাদিপশুর জন্য পর্যাপ্ত র‍্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। এ ভ্যাকসিন কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
সোমবার (১৯ মে ২০২৬) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ভ্যাকসিন বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোচা নাসির চৌধুরী।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার জানান, সম্প্রতি কুকুর ও শিয়ালের কামড়ে অনেক গবাদিপশু জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই ক্ষয়ক্ষতি রোধে ভ্যাকসিন বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি কৃষকদের উদ্দেশে বলেন, নিজেদের গবাদিপশুকে নিয়মিত টিকা দিন এবং কোনো পশুকে কুকুর-শিয়ালে কামড়ালে দ্রুত প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করুন।
উপজেলার যেকোনো কৃষক এই বিনামূল্যের র‍্যাবিস ভ্যাকসিন পেতে চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করতে পারবেন।
এ উদ্যোগ গবাদিপশু মালিকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।