[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সাতক্ষীরার সুন্দরবনে গুলি করে কাঁকড়া শিকারিকে হত্যার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
সাতক্ষীরার শ্যামনগর উপকূলসংলগ্ন সুন্দরবনে গুলি করে আমিনুর গাজী (৩৪) নামে এক কাঁকড়া শিকারিকে হত্যার অভিযোগ উঠেছে বনবিভাগের এক কর্মকতার বিরুদ্ধে । নিহত আমিনুর গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ গাজীর ছেলে।
স্থানীয়দের দাবি, কয়েকদিন আগে বৈধ পাস নিয়ে চার জেলে দুটি নৌকায় করে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। সোমবার (১৮ মে) সকালে বনবিভাগের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালালে আমিনুর গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুল আলম বলেন, ফরেস্টারের গুলিতে জেলে আমিনুর রহমান নিহত হয়েছেন। তারা চারজন দুটি নৌকায় করে সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সকালে তাদের দেখে মোবারক নামে এক বন কর্মকর্তা গুলি করেন। পরে কাছে গিয়ে দেখেন আমিনুর মারা যাচ্ছেন। এরপর তিনি ফিরে আসেন।
তিনি আরও বলেন, জেলেরা সাতক্ষীরা রেঞ্জের ভেতরেই অবস্থান করছিলেন। দুপুরে মরদেহ লোকালয়ে নিয়ে আসা হলে পরিবার ও গ্রামবাসীদের মাঝে শোকের মাতম শুরু হয়। বর্তমানে আমরা মরদেহের সঙ্গে আছি এবং ফরেস্ট অফিস ঘেরাও করতে যাচ্ছি।
তবে এ ঘটনার পর বনবিভাগের সংশ্লিষ্ট রেঞ্জার ও কর্মকর্তাদের ফোনে পাওয়া যায়নি।
এ বিষয়ে পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, বনবিভাগের কেউ গুলি চালিয়েছে এমন তথ্য এখনো নিশ্চিত নই। ডাকাতদের গুলিতে নাকি কোস্টগার্ডের গুলিতে মারা গেছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বনবিভাগের গুলিতে মারা গেলে কেন গুলি করা হয়েছে, সেটির জবাবদিহি অবশ্যই করতে হবে।
তিনি আরও বলেন, মোবারক নামে এক কর্মকর্তার নাম আসছে, তবে এখনো তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।