[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দেবোত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চঞ্চল এর বড় ভাইয়ের উপর সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হাসপাতালে ভর্তি 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল এর বড় ভাই মকরুল ইসলাম চন্দনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে মুমূর্ষু অবস্থায় চন্দনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার(১৮মে) সকাল ১১টার সময় রঘুনাথপুর আব্দুস সোবাহান মোল্লার রাইচ মিলের সামনে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, দেবোত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চঞ্চল এর বড় ভাই মতিঝিল পোস্ট অফিসে পোস্ট মাস্টার মকরুল ইসলাম চন্দন এদিন সকাল ১১টার সময় নিজ কর্মস্থল থেকে বাড়ীর উদ্দেশ্যে বের হয়।
এসময় আব্দুস সোবহানের রাইচ মিলের সামনে আসা মাত্রই  ৮-১০ টি মোটরসাইকেল এসে তার চলার পথ গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে লোহার রড, জিআই পাইপ, লাঠিসোটা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
এসময় পথচারীরা চন্দনের  আত্নচিৎকারে এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা  সদর হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে চন্দন মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চন্দ বলেন- আমি পোস্ট অফিসের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সোবহান এর রাইস মিলের সামনে আসলেই দেবোত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মোল্লার
নেতৃত্বে শিশির,সৈকত, শাকিল, তুষার, রবিউল, রফিক মোল্লা,মাদু গংরা আমার উপর হামলা চালায় এবং জিআই পাইপ, লোহার রড, স্ট্যাম দিয়ে হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারধর করে।
এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক জানান, বিষয়টি আমার জানা নেই, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।