[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাকা বদলাতে নেমে বাসের ডালার ধাক্কা, যাত্রীর মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে চাকা বিস্ফোরণের পর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় আরেক বাসের খোলা ডালার ধাক্কায় শাহআলম (৩৬) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আজ সোমবার (১৮ মে) ভোররাতে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের চাষীনগর এলাকার জালিয়াপাড়া-রামগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহআলম খাগড়াছড়ি সদর থানার শান্তিনগর এলাকার বাসিন্দা।

রামগড় থানা পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাসের চাকা বিস্ফোরিত হলে সেটি রাস্তার পাশে থামানো হয়। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশে দাঁড়িয়ে ছিলেন। তখন জালিয়াপাড়া দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি এসি বাসের খোলা ডালা তাঁদের ধাক্কা দেয়। এতে শাহআলম ঘটনাস্থলেই মারা যান। আহত জোনায়েদ (২৫) ও রুবেল কর্মকারকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।