[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গুরুদাসপুরে আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে তিনদিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
সোমবার সকাল ১০টায় উপজেলা বিআরডিবি কার্যালয়ে পল্লী জীবিকায়ন প্রকল্পের (তৃতীয় পর্যায়) সুফলভোগী সদস্যদের গাভী পালনে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি। এতে সভাপতিত্ব করেন ইউএনও ফাহমিদা আফরোজ।

এসময় প্রশিক্ষণ নিতে আসা ৪০ জন নারী সদস্যের উদ্দেশ্যে প্রধান অতিথি আব্দুল আজিজ এমপি বলেন- ‘বিগত ১৭ বছরে বিআরডিবির কোনো উন্নয়ন হয়নি। ক্ষতবিক্ষত হয়েছে বাংলাদেশ। তাই দেশকে এগিয়ে নিতে গাভী পালন করে আপনারা স্বাবলম্বী হবেন। সংসারে স্বামী-স্ত্রী-সন্তান সমানভাবে কাজ করলে কারোর অভাব থাকবেনা। ঋণের টাকা অন্যখাতে ব্যয় করবেন না। গাভী পালন করে স্বচ্ছলতা ফিরিয়ে আনুন।’

পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত ওই প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, ওসি মনজুরুল আলম, ইউসিসিএ’র সভাপতি আব্দুর রশীদ প্রধান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, বিআরডিবি’র মাঠ সহকারী অহেদুর রহমান ও প্রশিক্ষানার্থী শাহেদা বেগম।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।