[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জ সদর হাসপাতালে রোগীদের বহন করার জন্য নিজ উদ্যোগে ২ টি হুইল চেয়ার বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ মে, ২০২৬
সিরাজগঞ্জ ২৫০ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে  প্রতিবন্ধী, পঙ্গু  ও  প্যারালাইজড  রোগীদের  বহন করে হাসপাতালের ভেতর আনা নেওয়া করার জন্য ২ টি হুইল চেয়ার নিজ উদ্যোগে বিতরণ করলেন, হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর পরিচালক, মানবতার ফেরিওয়ালা,সমাজ সেবক,ও বিশিষ্ট ব্যবসায়ী  হাজী মো : আব্দুস সাত্তার। উনার  এই হুইল চেয়ার গ্রহণ করেন  সিরাজগঞ্জ ২৫০ সজ্জা বিশিষ্ট  সদর হাসপাতালের পরিচালক ও তত্ত্বাবধায়ক  ডা: আকিমুন নাহার   এবং  আর এম  ও    ডা: শিমুল।  এ সময়  মানবতার ফেরিওয়ালা হাজী মো :আব্দুস সাত্তার   হাসপাতালের সকল বেড, ঘুরে ঘুরে দেখভাল করেন এবং রোগীদের  সাথে কুশল বিনিময়  ও  খোঁজখবর নেন। এ সময় তিনি  হাসপাতালের ভেতরের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি দেন। উনার এই মানবিক ও মহতি কাজে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাসপাতাল  কর্তৃপক্ষ এবং সাধারণ  রোগী। উল্লেখ্য,  সিরাজগঞ্জ শহর কে পরিষ্কার-পরিচ্ছন্ন ও  দৃষ্টি নন্দন  সবুজ বনায়নে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে চলেছেন হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন । তিনি বলেন , সমাজের সকল বিত্তবানদের  মানবিক  ও সামাজিক কাজে সহযোগিতার হাত বাড়ানো উচিত, কারন- সরকারের একার পক্ষে দেশের সকল সমস্যার সমাধান করা  সম্ভব নয়। তাই  আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুখী ও সমৃদ্ধ  বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।