[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ মে, ২০২৬
সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশন (টিসিএ) এর ১০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (১৬ মে) রাতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না এবং সহ সাধারণ সম্পাদক ইউসূফ দেওয়ান রাজু।
নতুন কমিটিতে একাত্তর টিভির ক্যামেরাপার্সন বেলাল হোসেন সভাপতি এবং বাংলাভিশনের রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ সভাপতি হয়েছেন নিউজ২৪ এর মামুন হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বৈশাখী টিভির মো. শুভ সেখ, অর্থ সম্পাদক আনন্দ টিভির মো. হৃদয়, দপ্তর সম্পাদক এএস টিভির মো. সাগর এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এটিএন বাংলার মাসুদ পারভেজ।
এছাড়াও সদস্য পদে এনটিভির মাসুদ রানা, বিপি আসিফ এবং বিজয় টিভির লিটন হোসেন নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি জেলা শহরের পুরাতন কোর্ট মসজিদ মার্কেটে নিউজ২৪ এর মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।