[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঝালকাঠির গাবখানে ভুমি জবর দখলের নিউজ প্রকাশের পর পূর্বের সাইনবোর্ড পরিবর্তন করে তারকাটার বেড়া নির্মাণ 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ মে, ২০২৬
ঝালকাঠির গাবখানে ভুমি জবর দখলের নিউজ প্রকাশের পর পূর্বের  সাইনবোর্ড পরিবর্তন করে তারকাটার বেড়া নির্মাণ করেছে ভুমিদস্যু সন্ত্রাসীরা। ১৬ মে শনিবার বিকালে সরেজমিনে দেখা যায়, ১৪ মে ঝালকাঠির গাবখানে পৈত্রিক সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নারী সাঈদা সুলতানা সাথী” শিরোনামে নিউজ প্রকাশিত হওয়ার পর পূর্বের সাইনবোর্ড পরিবর্তন করে নতুন সাইনবোর্ড লাগিয়ে তারকাটার বেড়া নির্মাণ করেছে। পুর্বের সাইনবোর্ড বোর্ডে জমির পরিমাণ লেখা ছিল ৫৭ শতাংশ বর্তমানে জমির পরিমাণ লেখা হয়েছে ৩২ শতাংশ। জমির মালিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ভুক্তভোগী সাঈদা সুলতানা সাথী গাবখান গ্রামের মরহুম মো: আব্দুল আউয়ালের ছোট কন্যা মৃত আব্দুল আউয়ালের স্ত্রী ও পুত্র সন্তান না থাকায় সাঈদা সুলতানা সাথী ও তার বড় বোন ওয়ারিশ সূত্রে জমির মালিক।  সাঈদা সুলতানা সাথী বলেন, ‘তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জেএল ১৩৬, খতিয়ান নং ৭০ এর ৫২৮, ৫৪২, ৭১৯,৭২৪, ৭৩৪, ৭৬৯, ৭৭১, ৭৭৭, ৭৭৮, ৮২৬, ৮৪২ নং দাগে মোট ৯০ শতাংশ জমিতে অবৈধ মালিকানা দাবী করে ১০ মে সাইনবোর্ড লাগিয়ে ফসলি জমিতে বালু ভরাট করছেন একই এলাকার মো: মজিবুর রহমান, মো: আজিমুর রহমান মুন্সি ও হাসান মো: ইবান সিকদার। কিন্তু নিউজ প্রকাশের পর নতুন সাইনবোর্ডে নাম লেখা হয়েছে মোঃ হাফিজুর রহমান, মোঃ আজিজুর রহমান মুন্সি, মোঃ নাসিফুর রহমান, মোঃ হাসান মোহাম্মদ ইরফান, মোঃ আবু ছালেক সিকদার।
অভিযুক্ত মো: হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, “আমরা কারো জমি জবর দখল করি নাই| আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়|”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।