[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে মাদকবিরোধী অভিযান: তিনজনের জরিমানা ও কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ মে, ২০২৬
পাবনা জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় চাটমোহর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে।
অভিযানের অংশ হিসেবে প্রথমে চাটমোহর থানাধীন মুলগ্রাম ইউনিয়নের চাটমোহর রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করা হয়। তারা হলেন-
১. মোঃ সবুজ মাহমুদ আবির (২৫), পিতা- মৃত সুলতান মাহমুদ ও মোঃ নূর আলম (২২), পিতা- মোঃ তোতা মিয়া উভয়ের বাড়ি জগতলা গ্রামে।

পরবর্তীতে চাটমোহর পৌরসভার বালুচর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তৃতীয় মাদক সেবনকারীকে-

৩. মোঃ আসাদুল ইসলাম (৪৫), পিতা- মোঃ সাদেক প্রাং, সাং- ছোট শালিখা।
আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোচা নাসির চৌধুরী ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন। আদালত প্রত্যেককে ১০০ টাকা জরিমানা অনাদায়ে সবুজ মাহমুদ আবির ও নূর আলমকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আসাদুল ইসলামকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
চাটমোহর থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসীকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।