[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পত্রিকা অফিসে হামলার প্রতিবাদে মানিকগঞ্জ সম্পাদক পরিষদের প্রতিবাদ সভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ মে, ২০২৬
 মানিকগঞ্জের স্থানীয় দৈনিক আমার নিউজ অফিসে গত ৭ মে মব সৃষ্টি করে হামলা, নির্যাতন, লুটপাট ও চাঁদাবাজির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে শহরের কালিবাড়ি এলাকায় মানিকগঞ্জ সম্পাদক পরিষদের কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন মানিকগঞ্জ সম্পাদক পরিষদ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন,মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টারস ইউনিটির সভাপতি বি এম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, সম্পাদক পরিষদের সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল, যুগ্ম সম্পাদক অ্যাড. খন্দকার সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আকমল হোসেন, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন বাবুল, দপ্তর সম্পাদক মো. আক্তার হোসেন মিলন এবং কার্যকরী সদস্য আব্দুল আলীম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমার নিউজ অফিসে সংঘটিত হামলা, নির্যাতন, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।