[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নওগাঁর রাণীনগরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় এক ব্যক্তি গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ মে, ২০২৬
নওগাঁর রাণীনগরে রাতের অন্ধকারে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে শুক্রবার রাতে গোলাম রব্বানী নামে একজনকে আসামি করে রাণীনগর থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেছেন।
মামলার প্রেক্ষিতে গোলাম রব্বানী (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার লোহাচুড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত গোলাম রব্বানী উপজেলার কচুয়া গ্রামের রহিম উদ্দীন প্রামানিকের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি বলে জানা গেছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই গৃহবধূ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোলাম রব্বানী নামে ওই ব্যক্তি ঘরে ঢুকে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালায়। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গোলাম রব্বানীকে আটক করে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে গোলাম রব্বানীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত গোলাম রব্বানীকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।