[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ মে, ২০২৬
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শনিবার সকালে কলেজ রোডস্থ অডিটোরিয়াম ভবনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সভাপতির অনুপস্থিতিতে সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সহ অর্থ সম্পাদক মোঃ আবুল খায়ের মাসুদ কাজী, দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান রাসেল, সমাজ কল্যাণ সম্পাদক এ,কে,এম মঞ্জুরুল হক, সদস্য এমদাদুল হক সুমন, আজিজুর রহমান বশির, এইচ এম সিজার, বিন আমীন, মিঠুন চক্রবর্তী প্রমুখ।
এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ৫ টি এজেন্ডার উপর আলোকপাত করা হয়েছে।সংগঠনের কাজের গতিশীলতা বৃদ্ধি, অফিস সংস্কার, ২০ জুন শনিবার ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন ও পরিচিত সভার আয়োজন এবং এ উপলক্ষে স্মরণিকা প্রকাশ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে ২ টি সাব কমিটি গঠন করা হয়েছে এবং পূর্বের সাব কমিটিদ্বয়ের মেয়াদ শেষ হওয়ায় উহা বাতিল করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।