[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ মে, ২০২৬
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও পাবনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে উষ্ণ সংবর্ধনা জানিয়েছে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চাটমোহর পৌর সদরের বালুচর খেলার মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। এছাড়া ফরিদপুর উপজেলা বিএনপির নেতা জহুরুল ইসলাম বকুল, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু, বিএনপি নেতা ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ মাহমুদুল আলম, রবিউল করিম তারেক, এস এম আতাউর রহমান তোতা, গোলাম মওলা, লিখন বিশ্বাসসহ চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা সততার সাথে পালন করবো। উত্তরাঞ্চলের ১৬টি জেলার দায়িত্ব আমার ওপর থাকলেও, পাবনা-৩ আসনে ইনশাআল্লাহ সবচেয়ে বেশি কাজ করবো।”
তিনি আরও বলেন, “আমি ও রুমা দুই ভাই-বোন মিলে বিএনপিকে সুসংগঠিত করবো। সব সময় আপনাদের পাশে থাকবো।”
তুহিন জোর দিয়ে বলেন, “বিএনপির কোনো নেতা-কর্মী মাদকের সঙ্গে জড়িত হতে পারবেন না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে পারবেন না।”
অনুষ্ঠানের শেষে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।