[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

অপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক- সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশরাফুল আলম

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ মে, ২০২৬
অপরাধীর কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় নেই, অপরাধীকে অপরাধী হিসেবেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন, সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। জেলা পুলিশের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নবাগত পুলিশ সুপার আরো বলেন, পুলিশ বিভাগেরও কেউ যদি অপরাধ করে, তবে তার পোশাক না দেখে নিরপেক্ষ তদন্ত করা হবে। জনগণের জানমালের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে তিনি জানান, সমাজে যেন কোনো বিশৃঙ্খলা ও চাঁদাবাজি না হয়, তা নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে পুলিশের।
নবাগত পুলিশ সুপার বলেন, পুলিশ এবং সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সমাজ থেকে অপরাধ দূর করতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দুই পক্ষের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় থাকা জরুরি। তিনি এসময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সাংবাদিকদের বস্তুুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের চোখে আমরা পৃথিবী দেখি। তাই পুলিশ-পাবলিক-প্রেস এই তিনটির সমন্বয় অতীব জরুরী। সভায় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এছাড়া সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা ও অপরাধমূলক কর্মকান্ড দমনে পুলিশ শক্ত অবস্থানে থাকবে বলে জানান তিনি। সভাশেষে নবাগত পুলিশ সুপার জেলার সকল গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে সাতক্ষীরার উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় পুলিশের পক্ষে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এসএম আব্দুল আলীমসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার প্রতিনিধি এম. কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ বেতার ও আজকের পত্রিকার প্রতিনিধি আবুল কাশেম, সহ-সভাপতি ও সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, সাধারণ সম্পাদক এবং বাংলাভিশন ও বাসস’র প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, আরটিভির প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, একাত্তর টিভির প্রতিনিধি বরুণ ব্যানার্জি, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহি সম্পাদক আবু তালেব মোল্যা, বাংলানিউজের প্রতিনিধি তানজির কচি,দৈনিক  খবর বাংলাদেশের জেলা প্রতিনিধ শেখ রেজাউল ইসলাম বাবলু সাইফুল আজম খান মামুন মোহাম্মদ ইদ্রিস আলী  কালবেলা ও স্টার নিউজের প্রতিনিধি গাজী ফরহাদ, মানবজমিনের প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন, বাংলাদেশের খবরের প্রতিনিধি আব্দুস সামাদ,  প্রমুখ। এসময় সেখানে জেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।