[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো “রান সিরাজগঞ্জ ৭.৫কে ২০২৬” ম্যারাথন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ মে, ২০২৬
তারুণ্যের উদ্দীপনা আর ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “রান সিরাজগঞ্জ ৭.৫কে ২০২৬” ম্যারাথন। শুক্রবার (১৫ মে২০২৬) সকাল ৬টায় শহরের বাজার স্টেশন এলাকা থেকে এই ম্যারাথনের যাত্রা শুরু হয়ে  যমুনা নদীর হার্ড  পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও সিরাজগঞ্জ স্পোর্টস অর্গানাইজারের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ  আল কায়েস। কার্যকরী  কমিটির সদস্য সজীব, রিয়াল, তামিম ও রোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময়  অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মো:আমিনুল ইসলাম  কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,  উপস্থাপনায় ছিলেন  সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ। ক্রীড়া অফিসার মো: নুরে এলাহী।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত দৌড়বিদরা অংশ নেন। পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করেন সিলেটের মোঃ আশরাফুল ইসলাম। তিনি ১৬ মিনিট ৪ সেকেন্ডে দৌড় সম্পন্ন করেন। দ্বিতীয় স্থান অর্জন করেন খুলনার পারভেজ, তার সময় ছিল ১৬ মিনিট ৫ সেকেন্ড। তৃতীয় স্থান অধিকার করেন দিনাজপুরের মোঃ হানিফ, তিনি ১৭ মিনিট ৩৪ সেকেন্ডে রেস শেষ করেন। চতুর্থ স্থান অর্জন করেন সিরাজগঞ্জের ছেলে।
নারী বিভাগে প্রথম হন সুমাইয়া খাতুন। তিনি ৩১ মিনিট ২০ সেকেন্ডে তার রাউন্ড সম্পন্ন করেন।
ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
সবশেষে বৃক্ষ প্রেমী শহিদুল ইসলামের বিতরণকৃত বৃক্ষ রোপন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় আব্দুস  সাত্তার ফাউন্ডেশনের সভাপতি , সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার কে  মানবিক কর্মকাণ্ডের জন্য  ভুয়সী প্রশংসা  করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।  সবশেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের জন্য  সকালের নাস্তার ব্যবস্থা করেন হাজী মোঃ আব্দুস সাত্তার  ফাউন্ডেশন এর পক্ষ থেকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।