[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে রাস্তার পাশে পড়ে ছিল বৃদ্ধ, হাসপাতালে মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ মে, ২০২৬
নওগাঁর রাণীনগরে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা বৃদ্ধ জয়নাল (৫৫) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের মাষ্টারপাড়া সৃষ্টি এলাকায় রাস্তার পাশে পড়ে ছিলেন তিনি।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। মৃত জয়নাল নওগাঁর মাইন উদ্দীনের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা সদরে বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের মাষ্টারপাড়া সৃষ্টি এলাকায় রাস্তার পাশে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় বৃদ্ধের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, যখন ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়, তখন তিনি অত্যন্ত দুর্বল ও অচেতন অবস্থায় ছিলেন। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। বৃদ্ধের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বৃদ্ধে শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।