[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

প্রকল্প বাস্তবায়নে মনোযোগ দিতে বললেন ডিসি আসমা শাহীন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ মে, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেছেন- ‘তৃণমুল পর্যায়ে জনগণের সাথে মিশে তাদের আশা আকাঙ্খা পুরন করার জন্য আপনারাই একমাত্র মাধ্যম। এজন্য সরকার নির্র্ধারিত টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প বাস্তবায়নে যথাযথ মনোযোগ দিতে হবে। আমরা দুর্নীতি চাইনা, সততার সাথে কাজ করতে চাই।’
বৃহস্পতিবার সকালে উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন তিনি।

তিনি আরো বলেন- ‘একটা সংস্থা যে প্রকল্প বাস্তবায়ন করেছে, আরেকটা সংস্থা থেকেও আবার একই প্রকল্প নেয়া হয়। এতে আমাদের অর্থের অপচয় হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্পের খাল খনন ও বৃক্ষরোপন কর্মসূচিসহ অন্যান্য প্রকল্পগুলো যথাযথ প্রতিপালনে মনোযোগ দিতে হবে।’

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, মিজানুর রহমান সুজা, আব্দুল বারী, আব্দুল মতিন, মাহবুবুর রহমান, ইউপি সদস্যসহ নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন- ‘গুরুদাসপুরে চুরি-ডাকাতির কারণে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। সেদিকে গ্রাম পুলিশের ভূমিকা থাকতে হবে। গ্রাম পুলিশের উন্নয়নে যাকিছু প্রয়োজন দেয়ার চেষ্টা করব।’

এরপর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপন শেষে ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ণ প্রকল্প, উপজেলা পরিষদ, পৌরসভা, থানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় অবকাঠামোগত উন্নয়ন ও বিরাজমান সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।