[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের ব্যক্তিগত সহকারী নিয়োগ পেলেন গোলাম আযম সোহান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ মে, ২০২৬
ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের ব্যক্তিগত সহকারী (অবৈতনিক) নিয়োগ পেলেন গোলাম আযম সোহান। ১৪ মে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ আদেশ প্রদান করেন। যার স্মারক নং ২০২৬/৫৬৮। এডভোকেট গোলাম আযম সোহান জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক, ঝালকাঠি জেলা বিএনপির আইসিটি উইং সদস্য এবং রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি’র সদস্য। তিনি ঝালকাঠি জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী। তিনি অত্যন্ত সাদা মনের সহজ সরল মানুষ। তার প্রশংসনীয় দক্ষতা ও যোগ্যতা রয়েছে।
তার এই নিয়োগ প্রাপ্তিতে রিপোর্টার্স ক্লাব ঝালকাঠি’র সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুবিন ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুসহ সংগঠনের সদস্যবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।