[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে ৪ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ মে, ২০২৬
পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ১০ মামলার আসামি ও কুখ্যাত মাদক কারবারি শিমুল শেখকে আটক করেছে থানা পুলিশ। তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামে অভিযান চালায় চাটমোহর থানা পুলিশ। অভিযানে আনকুটিয়া গ্রামের আনসার আলীর ছেলে শিমুল শেখ (৩২) কে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা জানান, শিমুল শেখ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে ইতোমধ্যে ১০টি মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।