[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গুরুদাসপুরে নারীসহ গ্রেফতার যুবদল নেতাকে বহিষ্কার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ মে, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে নারীসহ যুবদল নেতা রেজাউল করিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে ১৫১ ধারায় মামলা দেখিয়ে তাঁদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। সাধারণ ধারার মামলা হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা যায়, রেজাউল করিম রেজা উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক। বুধবার (১৩ মে) গভীর রাতে উপজেলার হামলাইকোল এলাকার আদম ব্যবসায়ী বুলবুলের বাড়িতে তার স্ত্রী রুমা আক্তার লাবনী (৩৩) সহ রেজাকে গ্রেফতার করা হয়। রেজা (৪২) উপজেলার দৌলতপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, রুমা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। ঘটনার রাতে তাদের আটক করে পুলিশে খবর দিলে তারা মাদক সরিয়ে ফেলে। গ্রেপ্তারের ১৭ ঘন্টা পর নানা নাটকীয়তা শেষে ওয়ান ফিফটি ওয়ান ধারায় মামলা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তাদের কোর্টে চালান দেয়া হয়।

এদিকে স্থানীয়দের ধারনকৃত রাতের ভিডিওতে দেখা যায়, রুমা সিগারেটে গাজা ভরছে। পাশেই বসে থাকা যুবদল নেতা রেজা মাদকবিক্রির টাকা গুনছেন। এটা তাদের নিত্যদিনের কাজ বলে জানায় এলাকাবাসী। স্যোসাল মিডিয়াতে ভিডিওটি ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রেজাউল করিম রেজার নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আর্দশ ও সংহতি পরিপন্থী কাজ করার অপরাধে সদস্য পদসহ দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, বাদী না পাওয়া যায়নি। আসামীদের কাছে মাদক না পাওয়ায় ১৫১ ধারায় পুলিশ মামলা রুজু করে। তাদের নাটোর কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।