[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে হাটে গরু কিনতে এসে লাখ টাকা খোয়া গেল ক্রেতার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মে, ২০২৬
নওগাঁর রাণীনগরে পশুর হাটে কোরবানীর গরু কিনতে এসে এক ক্রেতার পকেট থেকে এক লাখ টাকা খোয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার আবাদপুকুর পশুরহাটে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় চরম বিপাকে পরেছেন ক্রেতা নুরুজ্জামান। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার বাসিন্দা।

নুরুজ্জামান জানান, পাঁচজন মিলে একটি গরু কোরবানী দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অংশিদাররাসহ আবাদপুকুর পশুরহাটে গরু কিনতে আসি। বেলা ১১টার দিকে হাটে নামার পরপরই প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা চুরি হয়ে যায়। পরে পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। সাথে সাথে টাকা উদ্ধারের জন্য আবাদপুকুর হাট ইজারাদার কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু এ ঘটনায় কাউকে সনাক্ত করা বা টাকা উদ্ধার করা যায়নি। তিনি বলেন, কোরবানী কিনার টাকা চুরি হয়ে যাওয়ায় চরম বিপাকে পরেছি।

আবাদপুকুর হাটের ইজারাদারের এক অংশিদার হাজের আলী বলেন, প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা চুরি যাওয়ার ঘটনাটি ওই ক্রেতা জানিয়েছেন। কিন্তু টাকা উদ্ধারের কোন সুরাহা করা যায়নি। তিনি বলেন, টাকা নিজ নিজ হেফাজতে সাবধানে রাখতে এবং আসল ও জাল টাকা দেখে লেন-দেন করতে ক্রেতা-বিক্রেতাকে সচেতন করার জন্য পশুরহাটে সব সময় মাইকিং করা হচ্ছে। তার পরেও যদি কেউ সচেতন না হয় তাহলে কি করার আছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, আবাদপুকুর পশুরহাটে টাকা চুরির ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় এখনো থানায় কোন লিখিত অভিযোগ পাইনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।