[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পাবনায় মাদকে আসক্ত স্কুল কলেজের ছাত্র, প্রতিদিন ঘটছে চুরি সহ নানান অপকর্ম

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মে, ২০২৬

পাবনার সুজানগর উপজেলায় হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক, প্রত্যেকটি গ্রামগঞ্জে পাড়া মহল্লায় মাদকের ব্যবসা চলছে রমরমা, এতে মাদকের আসক্ত হচ্ছে স্কুল-কলেজের ছাত্র সহ উঠতি বয়সের ছেলেরা, যে কারণে সুজানগর পৌরসহ প্রতিটি ইউনিয়নের পাড়া,মহল্লা, মসজিদ,মাদ্রাসা,গোরস্থান,শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি সহ নানান অপকর্ম ঘটেই চলেছে। সম্প্রীতি হাটখালী পূর্ব পাড়া (মহিষখোলা) জামে মসজিদে ১১মে (সোমবার) রাতে জানালা ভেঙে কয়েকটি ফ্যান, মাইক, দানবক্স ভেঙ্গে নগদ টাকা চুরি হয়েছে, তা ছারাও সাতবাড়িয়া ইউনিয়নের গোপিনপুর এতিমখানা মাদ্রাসার আইপিএস চুরি হয়েছে, শুধু মসজিদ মাদ্রাসা না উপজেলার প্রত্যেকটি গ্রামে ছোট বড় চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে । তবে দুই একটি চুরির বিষয়টি থানায় অভিযোগ করলেও তেমন কোনো উদ্ঘাটন হয়নি। এদিকে স্থানীয়রা জানান পুলিশ প্রশাসনের দুর্বলতার কারণেই প্রতিটি অঞ্চলে মাদকের ব্যবসা চলছে রমরমা, স্থানীয়রা পুলিশের কাছে বিষয়টি জানালেও পুলিশের তেমন কোনো অগ্রগতি নেই, স্থানীয়রা নাম না বলার শর্তে বলেন মাদক ব্যবসার সাথে একটি রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি পুলিশের কিছু লোক জড়িত আছে, তা ছারাও কিছু পুলিশ মাদক সেবন করেন, তারা মাদক ব্যবসায়ীদের সাথে চলাফেরা করেন, মাদকের কারণেই দেশে চুরি বৃদ্ধি পাচ্ছে। এদিকে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন ২/১টি চুরির ঘটনা ঘটলেও আমরা দ্রুত সেখানে পুলিশ পাঠিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি অপরাধীদের ধরতে, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, গতকাল হাটখালী একটি মসজিদে চুরি হয়েছে আমি জানার পর সঙ্গে সঙ্গে আমাদের ফোর্স পাঠিয়েছি, মঙ্গলবার রাতে মসজিদ কমিটির পক্ষে একটি লিখিত অভিযোগ পেয়েছি আশা করি দ্রুত অপরাধীদের ধরতে সক্ষম হব।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।