[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন: সভাপতি কাদের, সেক্রেটারি সালাউদ্দিন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মে, ২০২৬
‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের টাঙ্গাইলের নাগরপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে মো. সালাউদ্দিন শিকদার এবং অর্থ সম্পাদক হিসেবে মো. রবিউল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
শুক্রবার(পহেলা মে) সকালে নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে মহান শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিদায়ী সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ টাঙ্গাইল জেলা সভাপতি ডা. এ কে এম আব্দুল হামিদ।
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, নায়েবে আমীর অধ্যক্ষ গোলাম রব্বানী, উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান প্রমুখ। এছাড়াও নাগরপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমজীবী জনশক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ গঠন এবং ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।